এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তখন এসব গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিসেম্বর ১৮, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।