এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম নাইক্ষ্যংপাড়া এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। রবিবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় গরিব ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি-র নেতৃত্বে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনে মোট ১২০ জন রোগী (পুরুষ ৪০, নারী ৫৫ ও শিশু ২৫) চিকিৎসা সেবা নেন।
থানচি ও আশপাশের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এখনও উন্নত চিকিৎসা সেবা পৌঁছেনি। ফলে এসব এলাকার অসহায় মানুষজন প্রায়ই চিকিৎসা সেবার জন্য ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতে বিজিবি নিয়মিতভাবেই সীমান্তবর্তী এলাকার জনসাধারণের পাশে দাঁড়াচ্ছে।
বিজিবি জানায়, এর আগেও তারা অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।