এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের বাবা, সৎ ও নীতিবান ব্যক্তিত্ব নিখিল কুমার বিশ্বাসের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তা প্রকাশ করা হয়। এতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
কলেজ কর্তৃপক্ষের শোকবার্তায় উল্লেখ করা হয়, কর্মজীবনে নিখিল কুমার বিশ্বাস ছিলেন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। তার জীবন ছিল নৈতিকতা, মানবিকতা ও আদর্শের এক উজ্জ্বল প্রতিফলন, যা তাকে সমাজে এক সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদার বলেন,নিখিল কুমার বিশ্বাসের মতো সজ্জন, নীতিবান ও পরোপকারী মানুষের বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার জীবনাদর্শ, সততা ও নৈতিক মূল্যবোধ আমাদের প্রতিনিয়ত পথ দেখাবে। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করে বলেন,আজ আমরা একজন সৎ, আদর্শবান ও নীতিবোধসম্পন্ন মানুষকে হারালাম। নিখিল কুমার বিশ্বাসের কর্মজীবনের সততা ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। তার এই অপূরণীয় শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করছি।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মানুষ তার কর্ম, আদর্শ ও মানবিকতার মধ্য দিয়েই অমর হয়ে থাকে। নিখিল কুমার বিশ্বাসের সততা, নীতি ও সেবামূলক জীবনদর্শন আগামী প্রজন্মের পথচলায় অনুপ্রেরণার দীপশিখা হয়ে জ্বলে থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।