এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে নগদ ৪১ হাজার টাকাও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ইউনিয়নের কলোনী রাস্তার নিজাম উদ্দিনের চায়ের দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (১৩ জুন) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (২৩)। তিনি উপজেলার চরমজিদ গ্রামের মহিউদ্দিনের ছেলে।
ডিএনসি সূত্র জানায়, ইসমাইল দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মাদক কারবারি আবুল কালাম আজাদ ও পলাতক আসামি নূপুরের সহযোগিতায় নিজ এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। এবারও তারা চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে সুবর্ণচরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএনসি সদস্যরা ইসমাইলকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী নূপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনার পর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। তবে মামলাটির তদন্তের দায়িত্ব তাদেরই থাকবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক নূপুরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।