এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে তেরো মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহক ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) সকালে। উপজেলার ছোলনা গ্রামে নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. বাবুল মোল্যার বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বাবুল মোল্যার নামে বিদ্যুৎ বিল বাবদ ১৪ হাজার ৬১০ টাকা বকেয়া রয়েছে। এই বিল দীর্ঘ ১৩ মাসের। বিল পরিশোধ না করায় বোয়ালমারী জোনাল অফিসের একটি দল সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।
সংঘর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী শাহেদ, জুয়েল, রাসেল ও হাবিব এবং গ্রাহক বাবুল মোল্যা ও তার ভাই শাহজাহান আহত হন। গুরুতর আহত অবস্থায় বাবুল, শাহজাহান ও পল্লী বিদ্যুৎ কর্মী শাহেদ ও রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাবুল মোল্যা বলেন, “আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি আমার ভাইকে মারছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। বড় রেঞ্জ দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। পরে গ্রামবাসী এসে আমাদের উদ্ধার করে।”
অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সাইদুর রহমান বলেন, “তাদের কাছে ১৪ হাজার টাকা বকেয়া রয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “সংযোগ বিচ্ছিন্নের সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ না করা অনৈতিক। ভবিষ্যতে যেন এমন না ঘটে, সেজন্য সচেতনতার উদ্যোগ নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।