এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার মহিশারঘোপ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক বক্তৃতায় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বুলবুলকে ‘অস্ত্রধারী ও ভোট ডাকাত’ উল্লেখ করে তাকে গণধোলাই দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে যে অস্ত্র মিছিল হয়, সেখানে বুলবুল উপস্থিত ছিলেন। অথচ পরবর্তীতে মামলায় তার নাম বাদ পড়ে যায়। খন্দকার নাসিরুল প্রশাসনের কাছে দাবি জানান—বুলবুলকে গ্রেপ্তার করতে হবে, নতুবা আন্দোলন চালিয়ে যাবেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামি হিসেবে বৃহস্পতিবার ভোররাতে বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি-সমর্থক দিনমজুর লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আড়াই থেকে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মার্চ ১৯, ২০২৬
মার্চ ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।