এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের চারগাং কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন জিয়া প্রজন্ম দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা শাহ মো. জাকারিয়া। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও গুনবহা ইউনিয়নের কৃতি সন্তান আবুল বাশার বিপ্লব।
সংক্ষিপ্ত বক্তব্যে আবুল বাশার বিপ্লব বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গুনবহা ইউনিয়নের হরিহরনগরে একটি ওয়াজ মাহফিলে অংশ নেন। এসময় জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করে তাকে সহযোগিতা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।