এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হঠাৎ করে সৃষ্টি হয়েছে বন্যা। এতে উপজেলার সীমান্তবর্তী মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান।
রবিবার (১ জুন) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, বন্যার পানিতে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিজমির। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের উদ্ধারে প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কাজ করছেন।
বন্যার কারণে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট, কাস্টমস হাউজ ও আখাউড়া-আগরতলা সড়কের কিছু অংশেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি ঢুকে পড়েছে স্থলবন্দর এলাকার সিএন্ডএফ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে। ফলে স্থলবন্দরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম বলেন, “বন্যা মোকাবেলায় আমরা প্রস্তুত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় প্রশাসন কাজ করছে।”
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন দুর্ভোগের মুখে পড়তে হয়। এবারের হঠাৎ বন্যায় সেই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত সহায়তা প্রদান করা হবে।
সেপ্টেম্বর ৯, ২০২৫
আগস্ট ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।