এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন। পুলিশ বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার এ শাস্তি কার্যকর করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকা অবস্থায় পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ওসি মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাকে ইন্সপেক্টর পদ থেকে তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করে।
জানা যায়, মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০২৫ সালের ৮ মার্চ তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৮ সালে রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অক্টোবর ২২, ২০২৪
নভেম্বর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।