পাটগ্রামে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

আব্দুস ছামাদ, পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি :
২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১২ পিএম
শেয়ার করুন:
পাটগ্রামে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

লালমনিরহাট জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার পাটগ্রামের সরকারি কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি,ব্যবসায়িক প্রতিনিধি ও সুশীল সমাজের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির পাটগ্রাম উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান,জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম  পৌর সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান,জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক সপিকার রহমান, যুগ্ম আহবায়ক ও পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা আমীর আলহাজ্ব আতাউর রহমান, পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,পৌর আমির মাসুদ আলম,শিবিরের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা সোহেল রানা, পাটগ্রাম এর প্রধান ছাত্র সমন্বয়ক গোলাম আজম,প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।