এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে মোহন মিয়া।স্মৃতি সংসদের উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহন মিয়া স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এবিএম সাত্তার, এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর ফরিদপুর জেলা শাখা সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম , সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজম খান , যুগ্ন আহবায় আতাউর রশিদ বাচ্চু , মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, নগরকান্দা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, বিএনপি নেতা এম এ লতিফ আশুতোষ টিকাদার। প্রমুখ।
সভায় বক্তারা মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন ফরিদপুরে শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অবিস্মরণীয় ।
মোহন মিয়া কিং মেকার ছিলেন।
তিনি একজন উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ ছিলেন। আর তাই সমাজের সকল সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবাসতো । শ্রদ্ধা করতো। তিনি ছিলেন আলোকবর্তিতা। বক্তারা মোহন মিয়া জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম কবির হোসেন।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।