এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলায় ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন ও মৌজা ভিত্তিক বিশেষ শুনানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজ মানি আদায় ও জমি সংক্রান্ত জটিলতা নিরসনে এ কার্যক্রম জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে একদিকে যেমন সচেতনতা বাড়ছে, অন্যদিকে সরকার পাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
বৃষ্টি ভেজা বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এমনই একটি বিশেষ শুনানি। শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি সরাসরি সেবা গ্রহীতাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সমাধান দেন।
শুনানিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ বিভিন্ন মৌজার ভূমির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “ভূমিসেবা বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো ও সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে নিয়মিত এমন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজ মানি আদায়সহ নানা ডিজিটাল সুবিধা সম্পর্কে ভূমির মালিকদের জানাতে হবে।”
তিনি আরও জানান, জেলার প্রতিটি মৌজার জমির মালিক যেন তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পায় এবং অন্যদের জানাতে পারে—সে লক্ষ্যে আগামীতেও এই বিশেষ শুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।
এই কার্যক্রমে ভূমির মালিকদের ডিজিটাল ভূমিসেবায় সম্পৃক্ত করা হচ্ছে। তারা এখন নিজের মোবাইল থেকেই ভূমি উন্নয়ন কর দিতে পারছেন, যা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ভূমি ব্যবস্থাপনায় একটি বিপ্লব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
জুন ৬, ২০২৪
এপ্রিল ৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।