এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের অকৃত্রিম নেতা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত—এ মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (৩১ মে) বিকেলে আখাউড়া উপজেলার সড়কবাজারের উৎসব কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "শহীদ জিয়ার আদর্শ, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের প্রেরণা জোগায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"
আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাহার মিয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ডা. খুরশিদ আলম সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আযম, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তুহিন ও মো. আজিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ।
আলোচনায় বক্তারা শহীদ জিয়ার দেশপ্রেম, নেতৃত্বগুণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দলীয় ঐক্য ও শক্তিশালী নেতৃত্ব গঠন জরুরি।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সেপ্টেম্বর ৩, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৪
অক্টোবর ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।