এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে নতুন দ্বি-তল বিশিষ্ট একতলা ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সারাদেশে চলমান "ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)" এর আওতায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে। কাজের দায়িত্ব পেয়েছে মেসার্স এম.আর. ট্রেডার্স, পশ্চিম বালুভরা, রাণীনগর।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়নের তহশিলদার রফিকুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল রাণীনগর উপজেলায় ভূমি বিষয়ক বিশেষ শুনানিতে অংশ নেন, রাণীনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ, নারী ফোরামের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
ফুটবল | ২০ জুন, ২০২৬
মাগুরা | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।