এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে অপহৃত জসিম উদ্দিন ৩০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীদের হাত থেকে ১০ দিন পর ছাড়া পেয়েছে বলে জানান তার স্বজনরা।
পৈশাচিক নির্যাতন আর প্রাণে বাঁচতে ৩০ লাখ টাকায় বসত জমি বিক্রি করে দিয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
এব্যাপারে টেকনাফের বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, গত বুধবার ৩০ লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিনকে ছেড়ে দিয়েছে অপহরণকারী চক্র। তিনি আরও জানান, গত ৩০ ডিসেম্বর সোমবার রাত ১১ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়েছিল। সেই দিন রাতে স্বশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার মাথা নিজ মুদির দোকান থেকে জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যাওয়া হয়েছিল।
অপহরণের পর সন্ত্রাসীদের পক্ষে থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন ধরনের নির্যাতন ও মারধর করে পরিবারের কাছে ভিডিও বাতা পাঠানো হয়। অবশেষে ৩০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা তাকে ছেড়েছে। তার শরীরে বিভিন্ন ধরনের আঘাতে চিহ্ন রয়েছে। তাকে বর্তমানে চট্টগ্রামের একটি ক্লিনিক হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান ইউপি সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার থেকে মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশকে। তবে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।