এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প আয়বর্ধক সহায়তা হিসেবে ছাগল ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে ১০ জন মৎস্যজীবীর মাঝে ২০টি ছাগল, খোয়াড়, প্রয়োজনীয় ঔষধ, ভিটামিন ও খাদ্য বিতরণ করা হয়।
এই কার্যক্রম মৎস্য অধিদপ্তরের “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় কর্ণফুলী নদীর নিবন্ধিত মৎস্যজীবীদের জন্য বাস্তবায়ন করা হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের উদ্দেশে বক্তারা মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই ও কর্ণফুলী নদীতে মাছ না ধরার এবং কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা প্রমুখ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীর মাছ আহরণে নির্ভরশীল নিবন্ধিত ১০ জন মৎস্যজীবীকে ২টি করে ছাগলসহ খোয়াড়, খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়েছে। এতে মাছ ধরার মৌসুমবিহীন সময়েও তাদের আয়ের পথ কিছুটা প্রশস্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।