এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে "গোয়াল ঘর আপনার গরু আমাদের" চিরকুট লিখে দিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু নিয়ে চলে গেছে চোরেরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কচুয়া গ্রামে।
জানা যায়,ওই গ্রামের হাফেজ শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরে তার গরু রেখে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।
রাতের অন্ধকারে কে বা কারা তার গোয়াল ঘরের দেওয়ালে গোয়ালঘর আপনার গরু আমাদের আমরা গরু নিয়ে চলে গেলাম লিখে তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
এদিকে সকালে বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গরুর কোন সন্ধান পাওয়া যায়নি বলে মালিক শহিদুল ইসলাম জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে গরু চোরের উপদ্রব আশঙ্কাজনকাহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। এতে করে কৃষকরা চরম আতঙ্কের মধ্য দিয়ে রাত অতিবাহিত করছেন।
মার্চ ২৭, ২০২৫
অক্টোবর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।