এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলমান ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) পক্ষ থেকে ২য় ধাপে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে বন্যা কবলিত আরও ৯০টি অসহায় ও আশ্রয়হীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
জানা গেছে, বিজিবির ব্যবস্থাপনায় চৈক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৈক্ষ্যং মডেল হাইস্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২য় পর্যায়ের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে চৈক্ষ্যং ইউনিয়নের শিল্পাতলি মারমা পাড়ার ৫৩টি পরিবার, পশ্চিম রেফাং পাড়া ১নং ওয়ার্ডের ২৭টি পরিবার এবং অন্যান্য পথচারী অসহায় ১০টি পরিবারসহ সর্বমোট ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হয়। উল্লেখ্য, ১ম পর্যায়ে যেসকল বন্যাদুর্গত পরিবার ত্রাণ সামগ্রী পায়নি, মূলত তাদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যেই এই ২য় পর্বের আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণকালে বিজিবি জানায়, তারা শুধু দেশের সীমান্ত সুরক্ষাই নয়, বরং 'অপারেশন উত্তরণ'-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায় এবং অসহায় বাঙালিদের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানবিক ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাহায্য-সহযোগিতা করে আসছে।
বর্তমানে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক বন্যাদুর্গতদের যেকোনো উদ্ধার ও সহযোগিতা কার্যক্রমে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ৫৭ বিজিবির এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জুলাই ১৭, ২০২৫
নভেম্বর ২৭, ২০২৪
অক্টোবর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।