এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) প্রক্রিয়া সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপের মাধ্যমে তাঁর এই বিদায় হয়েছে।
সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মাঠপর্যায়ে সরাসরি নেতৃত্ব ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে তিনি বেশ আলোচনায় আসেন।
বিদায়ের কারণ ও নির্বাচনী তৎপরতা
গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ছাত্রশিবিরের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, সংগঠনের কোনো পদে থেকে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে বা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এ কারণে সাম্প্রতিক সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে সাদিক কায়েম ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তিনি অচিরেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শিক্ষা ও রাজনৈতিক জীবন
সাদিক কায়েম খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে তিনি প্রথম প্রকাশ্যে আসেন। এরপর ২০২৫-২৬ মেয়াদে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিসেম্বর ১৯, ২০২৫
জুন ২৬, ২০২৬
অক্টোবর ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।