এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে কর্মীসভা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন কালীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব। অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ৭ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল মজিদ এবং ৯ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়াকে আহ্বায়ক মনোনীত করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহামুদ, মাসুদ রানা ডাবলু, মিঠুন আহম্মেদ, মিঠু ইসলাম ও রবিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল, একডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালীগ্রাম ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহিদ নেওয়াজ, সদস্য আনোয়ার হোসেন, কৃষক দলের সভাপতি শাহজামাল, এবং একডালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান আলীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জুলাই ৬, ২০২৬
অক্টোবর ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।