এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি মো. হামিদুল ইসলাম (২৮)।
রবিবার (২৩ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মো. শামসুল হকের ছেলে। তিনি মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। কলেজ ছাত্রলীগে থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের মারধর, জোরপূর্বক ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করানো, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের মাধ্যমে গভীর রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
মার্চ ২৬, ২০২৬
মার্চ ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।