এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১২ মে) বেলা ১১টায় এ ফল প্রকাশিত করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ফল প্রকাশে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ।
ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্র অবস্থিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন, মোট পরীক্ষার্থী ২৩৮, পাশ ২৩৭, পাশের হার ৯৯.৫৮%। স্কুলটির প্রধান শিক্ষক নাসিমা বেগম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ফরিদপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন, মোট পরীক্ষার্থী ২৩০ জন, পাশ করেছে ২২৭ জন, পাশের হার ৯৮.৭%। স্কুলটির প্রধান শিক্ষক আফরোজা বানু এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন, মোট পরীক্ষার্থী ৩৮৪, পাশ ৩৭৭ জন, পাশের হার ৯৮.১৮%, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন, মোট পরীক্ষার্থী ২৩২, পাশ ২২২, পাশের হার ৯৫.৬৯ %। স্কুলটির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।