এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামের উপজেলা শিক্ষা অফিসের এক অফিস সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলীর বাড়ি যশোর জেলায়। তিনি আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও মোটরসাইকেলের সহযাত্রী দপ্তরি কাম-নৈশ্যপ্রহরী জাহিদ হাসান জানান, বৃষ্টির কারণে সড়কে জমে থাকা খরের গাদায় মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হোসেন আলী গুরুতরভাবে মাথায় আঘাত পান। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের অকাল মৃত্যুতে আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসে শোকের ছায়া নেমে এসেছে।
নভেম্বর ১৩, ২০২৪
জুলাই ২১, ২০২৫
জুলাই ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।