এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি পৌরসভার পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) সহযোগিতায় এবং এলজিইডি বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাউফ উল আরেফিন-এর সভাপতিত্বে এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৌরসভার সচিব বাবুল চন্দ্র দাস, এলজিইডির সিনিয়র আরবান প্ল্যানার আবুল বাশারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নাগরিকদের মতামত ও স্থানীয় বাস্তবতার ভিত্তিতে কালকিনি পৌরসভার জন্য একটি সমন্বিত ও জনবান্ধব মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।
অক্টোবর ৭, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।