এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক মো. আব্দুল মালেকের মা মাজেদা বেগম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার মধ্যরাজাপুর গ্রামের বাসিন্দা ও মৃত আবুল কাশেমের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি স্ট্রোক করেন। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় স্থানান্তরের পথে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর মধ্যরাজাপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব রাণীনগরের সাংবাদিকবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির ও জেলা জামায়াতের শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাসসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মে ২১, ২০২৫
অক্টোবর ৬, ২০২৪
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।