এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বিএনপির পক্ষ হতে ২০২৪ এর ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ফরিদপুরে ২০২৪ এর ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে উক্ত আর্থিক অনুদান প্রদান করা হয়।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ঈসা এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানটি হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির,আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন,জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন,জুলাই -আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত সকল শহীদদেরকে জাতি চিরকাল কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে।
তারা শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন- পৃথিবীর কোন অনুদান কিংবা ক্ষতিপূরণ আপনাদের এই আত্মত্যাগের সামনে কিছুই না। আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারি তাহলে প্রত্যেক শহীদ পরিবারের জন্য স্থায়ী আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করবো এবং প্রত্যেক শহীদের নামে রাস্তা ঘাটের নাম করণ করবো,কারণ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে এবং আওয়ামী দুঃশাসনের হাত থেকে রক্ষা পেয়েছে। সভা শেষে আন্দোলনে নিহত ফরিদপুরের ৮ পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
নভেম্বর ৭, ২০২৪
অক্টোবর ২৭, ২০২৪
অক্টোবর ১১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।