এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগদিয়া বালিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সরোয়ার জান মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী শহিদুল আলম ওরফে শহিদুর রহমান (৫৭), পিতা-মৃত দলিল উদ্দিন, একই গ্রামের বাসিন্দা, জানান—উল্লেখিত জমি তার পৈতৃক সম্পত্তির অংশ এবং এর ৫ শতাংশ জমি তিনি নিজের বলে দাবি করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি ৬ এপ্রিল ২০২৫ তারিখে সরোয়ার জান মিয়াদের বিরুদ্ধে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেন (পিটিশন নং ১৪৪/২৫, স্মারক নং ৪৬৮)।
আদালত উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। এ নির্দেশনার পর ৬ এপ্রিল উভয় পক্ষকে যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে লিখিতভাবে জানানো হয়।
তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষ সরোয়ার জান মিয়া ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে পুলিশি সহায়তায় ৪ মে নির্মাণ কাজ বন্ধ করা হয়।
এ বিষয়ে শহিদুল আলম বলেন, “এটি আমার পৈতৃক জমি। আইন অনুযায়ী আমি মালিক। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক ঘর নির্মাণ করেছে।”
অন্যদিকে, সরোয়ার জান মিয়া দাবি করেন, তিনি ৯৩১ দাগভুক্ত নিজস্ব জমিতে ঘর নির্মাণ করছেন এবং বাদীর দাবি করা জমি ভিন্ন দাগে অবস্থিত (৯৩২)। তিনি আরও বলেন, “আমাদের নামে রেকর্ড ও দলিল রয়েছে। বাদী মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করছেন।”
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয়। বর্তমানে উভয় পক্ষই নিজ নিজ মালিকানা দাবি করে আদালতের দারস্থ হয়েছেন।
ফেব্রু ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।