এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে তাঁকে আটক করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।
জানা যায়, উপজেলা পরিষদে অফিসিয়াল কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠতেই ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে থামিয়ে আটক করেন এবং থানায় নিয়ে যান। এসময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দার বিরুদ্ধে গত বছরের ১১ নভেম্বর দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মার্চ ১০, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।