এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় আগুনে বসত ঘর সহ ২টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার(৪ জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে বারেক মীরের পুত্র রিপন মীরের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রকাশ।
এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ঝড় বাতাস ও বৃষ্টির কারনে এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় রিপনের ঘরে মোমবাতি জালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে আগুনের তাপদাহে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে বসত ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। এ সময় তাদের আর্ত চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে বসত ঘর সহ পুড়ে ছাই হয়ে যায়। কাউলীবেড়া ইউনিয়নের সদস্য সাজেদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার,মোবাইল,আসবাবপত্র সহ ঘরে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে ।
নভেম্বর ১, ২০২৪
জানু ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।