এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মাম্পি হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
নিহত মাম্পি হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন জানান, গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০ জনের একটি দল নৌকাযোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিক করতে যায়। পিকনিক শেষে রোববার নৌকায় করে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে মাম্পি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মাম্পির লাশ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানু ৩১, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
জানু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।