এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবাকে জনবান্ধব করতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) সকাল ১০টায় ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি বলেন, “ভূমি সেবা বান্ধব বাংলাদেশের অংশ হিসেবে সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ জমি সংক্রান্ত বিভিন্ন সেবা, আইনি পরামর্শ ও সমস্যার সমাধান একস্থানে পাচ্ছেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ কাওছার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, উপজেলা ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, নাজির কাম-ক্যাশিয়ার আফরিন জাহান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসানসহ উপজেলার সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ।
ভূমি মেলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান বক্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।