এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা বাজার এলাকা থেকে ককটেল সদৃশ্য তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে বাজার এলাকায় একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।
নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা যায়, নওগাঁর নওহাটা বাজারে আব্দুল বাকিদ নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল বিকেল ৪টার দিকে নওহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর একটি দল নওগাঁর নওহাঁটা বাজার এলাকা থেকে ককটেল সদৃৃশ্য তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে।
তিনি আরও বলেন, এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলো এগুলোকে নিষ্ক্রিয় করা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।