এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীত প্রযোজক ও ডিজে সঞ্জয় দেব। এবার দেশের ফুটবল ও সঙ্গীতপ্রেমীদের মাতাতে ঢাকার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনালের রাতে রাজধানীর বনানীতে আয়োজিত ফ্যান ফেস্টে সরাসরি পারফর্ম করবেন সঞ্জয়।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ঘিরে বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজন করা হয়েছে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। বড় পর্দায় খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি এই আয়োজনে থাকবে লাইভ কনসার্ট ও ডিজে পারফরম্যান্স। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৯ জুলাই ফাইনাল খেলার আগে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন সঞ্জয় দেব। তাঁর সাথে সেদিন আরও পারফর্ম করবেন ডিজে জুডু।
এর আগে বিশ্বকাপের উদ্বোধনী আসরে কানাডা পর্বের আয়োজনে পারফর্ম করে দারুণ প্রশংসিত হন সঞ্জয়। সে সময় পরনে থাকা মেরুন রঙের স্যুটে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল এবং লাল-সবুজের আবহ ফুটিয়ে তুলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন তিনি। বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহির পাশাপাশি দেশের হাবিব ওয়াহিদ, কনা ও জেফারের মতো তারকা শিল্পীদের গানের সঙ্গীত প্রযোজনা করেছেন তিনি।
ফ্যান ফেস্টের সূচি ও টিকিট:
১৪ জুলাই ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ দিয়ে শুরু হবে এই উৎসব। উৎসবের দিনভিত্তিক সূচি নিচে দেওয়া হলো:
১৪ জুলাই (প্রথম সেমিফাইনাল): পারফর্ম করবে ব্যান্ড ‘ফিরোজ জং’ ও ডিজে সুমন।
১৫ জুলাই (দ্বিতীয় সেমিফাইনাল): পারফর্ম করবেন হিপহপ তারকা ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়।
১৬ জুলাই: মঞ্চে থাকবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী।
১৭ জুলাই: পারফর্ম করবেন পপ তারকা মিলা ইসলাম, ডিজে রিশাদ, ডিজে তৃষা এবং ডিজে সানি।
১৯ জুলাই (ফাইনাল ম্যাচ): প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও ডিজে জুডু।
অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’তে ইতিমধ্যে উৎসবের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনালের দিনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে এই আয়োজন শুরু হবে।
জুলাই ১, ২০২৬
জানু ১৩, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১৩ জুলাই, ২০২৬
মাদারীপুর | ১৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।