এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের মথুরাপাড়া কবরস্থানসংলগ্ন খেলার মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারীর সার্বিক আয়োজনে কোলাপাড়া স্পোর্টিং ক্লাব ও জুশুরগাঁও স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আয়োজক নুর ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন শামীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন মোড়ল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী খান, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, রাজু আহমেদ, জুয়েল মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেপ্টেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।