এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট গ্রামে আধা-নিবিড় পদ্ধতিতে কার্প মাছ মোটাতাজাকরণ (কার্প ফ্যাটেনিং) বিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর তত্ত্বাবধানে বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাঠ দিবসে অংশগ্রহণ করেন এলাকার ৭৫ জন মৎস্যচাষী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসির মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
বক্তারা আধা-নিবিড় পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও প্রতিকার এবং বাজারজাতকরণের কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।
এছাড়া সীমিত সম্পদে এবং কম সময়ে অধিক মাছ উৎপাদনের মাধ্যমে মৎস্যচাষীদের আয় বৃদ্ধির বাস্তবমুখী কৌশলও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করেন এবং এই পদ্ধতি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।
স্থানীয় পর্যায়ে মৎস্যচাষের আধুনিকায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মাঠ দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন আয়োজকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।