এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মাত্র ২০০ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাজিদ খানকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় অভিযুক্ত সাজিদকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ জুন) দুপুরে তাকে পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল ৭টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি বাড়ির রান্নাঘরে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের সোহাগ খানের ছেলে সাজিদ খান। ঘটনার পর বিষয়টি কাউকে না বলার জন্য কিশোরীর হাতে ২০০ টাকা ধরিয়ে দেয় সে।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, "কিশোরী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।