এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ হওয়া মো. আব্দুল্লাহ (৭) নামে এক শিশুকে মুক্তিপণ না পেয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ জুন) সকালে হ্নীলা ইউনিয়নের নুরালী পাড়া সংলগ্ন একটি পাহাড়ি ছড়ার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা মো. হামিদের ছেলে।
শিশুর পিতা মো. হামিদ জানান, গত ২০ জুন বিকেলে আব্দুল্লাহ ক্যাম্পের নিজ ব্লকে খেলার সময় নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরদিন তাদের মোবাইলে ফোন করে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলেও অপহরণকারীরা তা গ্রহণ করেনি। পরে রোববার সকালে খালে ভেসে থাকা অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই নৃশংস হত্যাকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
জুলাই ৯, ২০২৫
ফেব্রু ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।