এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (ইউপি সচিব) ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টর ক্লাবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩৭ ভোট পেয়ে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল আলম ৩৯ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. রমজান খান ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৮১টি ইউনিয়নের মধ্যে ৬৫ জন সচিব ভোট প্রদান করেন। উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ও পরাজিত প্রার্থীদের উপস্থিতিতে ক্লাব চত্বরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ ও কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সমিতির সব সদস্যের প্রতি কৃতজ্ঞ। সংগঠনের ঐক্য ও উন্নয়নে সকলের সহযোগিতা চাই।” তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনাও তুলে ধরেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলার ৮১টি ইউনিয়নের ইউপি সচিবদের নিয়ে গঠিত এ সংগঠন সচিবদের স্বার্থরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।