এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন সরকার জয় (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রাতে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সহিংসতার অভিযোগে দুটি রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হোসেন সরকার জয় শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক সেনা সদস্য এবং আওয়ামী লীগ নেতা সুবেদার মো. আমিরুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফিরোজা বেগমের ছেলে। বর্তমানে তিনি ফুলবাড়িয়া এলাকায় বসবাস করছেন।
দীর্ঘদিন ধরে নানা পরিচয়ে আলোচনায় থাকা হোসেন সরকার জয় নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিনি নিজেকে স্থানীয় ‘তিতাস বার্তা’র নির্বাহী সম্পাদক, ‘আন্তর্জাতিক মানবাধিকার কেন্দ্রীয় শীর্ষ খবর’ পত্রিকার সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, ‘দৈনিক সন্ধ্যা বানী’ ও ‘জাতীয় জনতা দলিল’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বলে দাবি করেন।
এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি এবং পৌর তাঁতী লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “হোসেন সরকার জয়ের বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের লোকনাথ উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় নিয়ে আসা হয়। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
সেপ্টেম্বর ৩, ২০২৪
জানু ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।