এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আশুলিয়া থানাধীন নিউ পপুলার হাসপাতালে ভূয়া ডাক্তারের ভুল চিকিৎসায় পারভিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় জড়িত হাসপাতাল মালিক মুজিবুর রহমান কে গ্রেফতার করেছে র্যাব।
গ্ৰেফতারকৃত মুজিবুর রহমান (৫৫) আশুলিয়া থানার নাল্লা পোল্লা গ্ৰামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
১৭ নভেম্বর রাতে ধামরাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্ৰেফতার করা হয়।
র্যাব জানান , গত ৬ সেপ্টেম্বর প্রসব বেদনার কারণে পারভিন বেগমকে আশুলিয়ার জিরানী এলাকায় নিউ পপুলার হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। সেখানে ভুল চিকিৎসায় পারভীন বেগমের একটি কন্যা সন্তান জন্ম নিলেও বেঁচে ফেরেনি তিনি। পরে পারভিন বেগমের স্বামী জানতে পারেন যে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় তার স্ত্রী মারা গেছে।
এ ঘটনায় নিহত পারভিনের স্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত পারভিন বেগম (৩৬) রাজবাড়ী জেলার লক্ষী নারায়নপুর গ্ৰামের শফিকুল ইসলামের স্ত্রী। জীবিকার তাগিদে স্বামী ও ৪ সন্তানকে নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
এপ্রিল ১৭, ২০২৫
জুন ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।