এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে ঢুকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
অভিযানে কসমেটিকস সামগ্রী ২৯ হাজার ৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮ হাজার ৩০০ পিস এবং একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। বর্তমানে আটককৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এর আগে রবিবার (১৭ আগস্ট) লক্ষীপুর ও শ্যামনগর বিওপির পৃথক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক ও চোরাচালানী পণ্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সজাগ রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এপ্রিল ১৯, ২০২৪
নভেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।