এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার ৫টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, জেলা শ্রমীক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি. এম ফিরোজ দুলু, মহিলা দলের জেলা কমিটির সহ সভাপতি পারভিন বানু স্বপ্না সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ফেব্রু ২৭, ২০২৪
জুন ৭, ২০২৪
মার্চ ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।