এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের দনরয় ম্রো পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মাচাং ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে একটি সৌর প্যানেলের ব্যাটারী বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ডেভিট ত্রিপুরা।
দনরয় ম্রো পাড়ার কারবারি রারুম ম্রো জানান, অগ্নিকাণ্ডের সময় গ্রামবাসীর প্রচুর জনবল উপস্থিত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে রেংরুম ম্রো (৪৫), মাংলে ম্রো (৪৪) এবং ক্রংতোয়া ম্রো (৫০) নামের তিনজনের বসতঘর আগুনে পুড়ে যায়।
ওয়ার্ডের মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা জানান, আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে থাকা ধান, চাল, কাপড়-চোপড়, ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, শিক্ষার্থীদের বই-খাতা-কলমসহ আনুমানিক ৯ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, “ঘটনার বিষয়ে ওয়ার্ড মেম্বার ডেভিট ত্রিপুরার মাধ্যমে জানতে পেরেছি। দুর্গম এলাকায় রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছাতে পারে না। সৌর প্যানেলের ব্যাটারী ব্যবহারে অসতর্কতার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে দিয়েছি।”
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রহিদুল রহমান মৃদা জানান, “অতি দুর্গম অঞ্চল হওয়ায় সেখানে ফায়ার ডিফেন্স ইউনিটের পৌঁছানো সম্ভব হয়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবেলায় তারা প্রায়শই অসহায় হয়ে পড়েন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।