এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
এদিন বিকেলে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে রয়েছেন কামরুজ্জামান তুষার এবং সদস্য সচিব পদে ইমদাদুল হক মাসুদ বহাল আছেন। কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক এবং ইমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অভিযোগের ভিত্তিতে আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল ও সদস্য রিয়াজ শিকদারকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। এরপর পদটি শূন্য হওয়ায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার খবরে পিরোজপুরের যুবদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নেতারা আশাবাদী, নতুন কমিটির নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।