এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী।
বুধবার (৯ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মালখানগর ও বয়রাগাদি ইউনিয়নের নাটেশ্বর, বাড়ৈপাড়া, রাজদিয়া, বয়রাগাদী হাজী বাড়ি এবং নোয়াব্দা ব্রিজ সংলগ্ন ৭টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এসব স্থানে অবৈধ ড্রেজিং ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ড্রেজারের পাইপসমূহ অপসারণ করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, “জনস্বার্থে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন এবং অনুমোদন ব্যতীত জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, এই ধরনের কার্যক্রম পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে চলবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।