এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,"৩১দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
এছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন,"দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে,বেকারত্ব দূর হবে।”
তিনি আরও বলেন,"আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী। একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে,কোন রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না।”
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: মোয়াজ উদ্দিন,জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদার সহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মার্চ ২০, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।