এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা আদালতে জামিনের আবেদন করলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আইনজীবীদের মধ্যে জেলা আওয়ামী লীগের নেতা, যুবলীগ নেতা এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতিও রয়েছেন।
কারাগারে প্রেরিত আইনজীবীরা হলেন- বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা ও সাংবাদিক অ্যাডভোকেট মজিবুল হক কিসলু, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, যুবলীগ নেতা অ্যাডভোকেট জুনায়েদ হোসেন জুয়েল, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইমরান হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৭ মার্চ সকাল ১১টার দিকে বিএনপির বরগুনা জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরসহ ১৫৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
এই মামলার ১২ জন আসামি চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা বরগুনার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া ও অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে পুনরায় জামিনের আবেদন করবেন। তারা আরও বলেন, "আসামিরা সবাই নিয়মিত আদালতে কর্মরত আইনজীবী এবং তাদের পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি একটি রাজনৈতিক মামলা।"
মে ১৩, ২০২৪
মে ২২, ২০২৪
সেপ্টেম্বর ১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
বান্দরবান | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।