এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়েজ আহমেদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আটকপালিয়া বাজারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে ফয়েজ আহমেদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পায়ে মারাত্মক আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।