এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে মারধর শেষে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের শাঁস (ডাব) কিনে বাড়ি ফেরার পথে শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। অটোরিকশাটি শিশুর বাড়ির সামনে পৌঁছালে একটি তালের শাঁস নিচে পড়ে যায়। এই সুযোগে চালক সোহেল শিশুটিকে যৌন হয়রানি করেন। এসময় শিশুর মা বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত চালক দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় অভিযুক্ত সোহেলকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
ডিসেম্বর ২৫, ২০২৪
জুলাই ৪, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১৫ অক্টোবর, ২০২৬
ভারত | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।