এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দাবি করেছেন, দেশে বর্তমানে মানুষের জানমাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই এবং আগামীতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আগের চেয়ে বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে জাতীয় পার্টির এক বর্ধিত সভায় দেওয়া নিজের একটি বক্তব্যের ব্যাখ্যা দেন দলের চেয়ারম্যান। ওই সভায় তিনি প্রশ্ন রেখেছিলেন, ‘জাতীয় পার্টি আছে কি না?’ এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, "একজন মানুষ হতাশাগ্রস্ত হয়ে মনোবল হারিয়ে ফেললে, যুদ্ধক্ষেত্রে তার অবস্থা একজন মৃত সৈনিকের মতোই হয়। তার কাছ থেকে আর কার্যকর কিছু পাওয়া যায় না। মূলত সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের মনোবল যাচাই করতেই আমি জানতে চেয়েছিলাম—তোমরা এখনও আছো কি না।"
নেতাকর্মীদের হতাশা থেকে বের করে এনে তাদের সামনে বাস্তব পরিস্থিতি তুলে ধরতেই তিনি ওই মন্তব্য করেছিলেন বলে জানান। যারা অকারণে দলের কর্মসূচিতে আসেননি, তাদের হতাশাগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তারা দলের সৈনিক হিসেবে খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, "নির্বাচন শেষ হওয়ার পর থেকেই উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা চালানো হচ্ছিল যে, জাতীয় পার্টির অস্তিত্ব আর নেই এবং দলটিতে কেউ আসছে না। কয়েকটি সংবাদপত্রও এ ধরনের প্রচারণা চালিয়েছিল। এখন আমি বুঝতে পারি, আগে থেকেই আমাদের সম্পূর্ণভাবে হারিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত ছক ছিল। পরবর্তীতে যারা এসব করেছে, তাদের পক্ষ থেকেই আমাদের বলা হয়েছে—'স্যার, আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে'।"
তবে সব ষড়যন্ত্র ও হতাশা কাটিয়ে দল আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জিএম কাদের। তিনি বলেন, "আমরা সারা দেশ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখনও শক্ত অবস্থানে আছেন। তাদের মনোবল অটুট আছে এবং নতুন উদ্যমে রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তুত। কেউ স্বীকার করুক বা না করুক, জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে।"
নভেম্বর ২৯, ২০২৫
আগস্ট ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ১৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।